তালায় জাকের পার্টির আলোচনা সভা ও র্্যালী অনুষ্ঠিত
শফিকুল ইসলাম, তালা সাতক্ষীরাঃ তালায় জাকের পার্টির আয়োজনে আলোচনা সভা ও র্্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ অক্টোবর বিকালে তালা সদর ইউনিয়নের উদ্যোগে ব্রীজ মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সভাপতি এসএম সাব্বির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সভাপতি সেখ মর্তুজা আল মামুন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জাকের পার্টির সাতক্ষীরা-২ আসনের প্রার্থী ইফতেখার আল মামুন,আজমল হোসেন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোবারক হোসেন।
আলোচনা সভা শেষে একটি র্্যালী অনুষ্ঠিত হয়।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































